1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ এর সাথে ভারতের হাইকমিশনার পিনাকী ভার্মার সৌজন্য সাক্ষাৎ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না–পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ভোলায় সুফফা উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার

কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কমিটি অনুমোদন, সভাপতি সজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক টিটু

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

 

 

মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জঃ
​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নামের অনুমোদিত এই কমিটিতে সজীবুল ইসলামকে সভাপতি এবং এটিএম আতিকুল হক টিটুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা মোতাবেক জেলা শাখা কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

মোট সদস্য সংখ্যাঃ ৬১ জন।
​সভাপতি: সজীবুল ইসলাম
​সাধারণ সম্পাদকঃ এটিএম আতিকুল হক টিটু। অনুমোদনকারী সংস্থাঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।

 

মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত নামের তালিকা। জেলা কমিটির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে রেখে সজীবুল ইসলাম ও এটিএম আতিকুল হক টিটুর নেতৃত্বে এই কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে আরও গতিশীল করবে।

 

নবনিযুক্ত সভাপতি সজীবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এটিএম আতিকুল হক টিটু কমিটিকে অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরাধিকারী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই