1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক এলাকায় “মানববন্ধন” নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্তর স্হাপন

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭৮ Time View

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ। রোববার বিকেলে এ উপলক্ষে নদী তীরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্ত মঞ্চের কাজ উদ্বোধন করা হলো।

 

 

জেলা প্রশাসন সুত্র জানায়, গাইবান্ধার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে তাদের অনুষ্ঠানগুলো যাতে সহজেই আয়োজন করতে পারে সেজন্যই এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

 

 

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম জানান, জেলা প্রশাসন এই মঞ্চটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। ২৬/২৬ ফুট এই মঞ্চে অনুষ্ঠান আয়োজনে সবধরণের সুযোগ সুবিধা থাকবে। অন্তত: ৫শ দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে। একই সাথে ঘাঘট নদীর সৌন্দর্যের পাশে বসে অনুষ্ঠান দেখার বিষয়টিকেই গুরম্নত্ব দেয়া হয়েছে। সম্পুর্ণ স্থানীয়ভাবে এই মঞ্চ নির্মিত হচ্ছে।

 

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহির ইমাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বাবলু মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই