1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

প্রবাসীদের হয়রানি ও অবৈধভাবে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানোর প্রতিবাদে বিমানবন্দরে সংবাদ সম্মেলন আজ রাত ৩টায়

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশের প্রবাসী ও অভিবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ সম্প্রতি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি অন্যায়, অবিচার, নির্যাতন, যৌন হয়রানি, অর্থ আত্মসাৎ সহ নানান হয়রানি এবং অবৈধভাবে ফেরত পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে প্রতিদিন।

 

আজ রাতে SV 804 রিয়াদ থেকে একটি ফ্লাইটে ৭০ জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে ঢাকায় অবতরণ করবেন রাত ২ টায় তাদের সাথে যে সকল অন্যায় করা হয়েছে এই গুরুতর বিষয়টি তুলে ধরার জন্য আজ রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জরুরি *সংবাদ সম্মেলন* আহবান করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশীরা তাদের উপর হওয়া নানা ধরনের অন্যায়, হয়রানি, অবৈধ গ্রেফতার ও বিনা অভিযোগে দেশে পাঠিয়ে দেওয়ার বিস্তারিত তুলে ধরবেন। বিশেষ করে সৌদি আরবে থাকা শ্রমিকদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হঠাৎ করে আটক করে দেশে ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী পরিবার।

 

প্রবাসীদের অভিযোগ সমুহঃ
– বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) থাকার পরও গ্রেফতার।
– কর্মস্থল থেকে বিনা নোটিশে ধরে নিয়ে যাওয়া।
– বাংলাদেশ দূতাবাসের নিরব ভূমিকা।
– আইনগত সহায়তা না দিয়ে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেওয়া।
– সৌদি ও বাংলাদেশে কিছু দালাল চক্রের হাত মেলানোর অভিযোগ।

 

অনেক প্রবাসী মনে করছেন, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, যাতে বাংলাদেশের বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ ব্যাহত হয়। একই সঙ্গে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

 

সংবাদ সম্মেলনের মূল দাবিঃ
– অবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আটক থাকা বৈধ প্রবাসীদের মুক্তি।
– অবৈধভাবে ফেরত পাঠানোর তদন্ত করে দায়ীদের শাস্তি।
– বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম জোরদার করা।
– প্রবাসীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন।
– আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন।

 

উল্লেখ্য, শুধু ২০২৫ সালের প্রথম তিন মাসেই শত শত বৈধ বাংলাদেশি কর্মী সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। অনেকেরই পরিবার এখন আর্থিক সংকটে ভুগছে।

 

আজ রাতের সংবাদ সম্মেলনে সাংবাদিক, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

ধন্যবাদান্তেঃ
ফজলুল হক মুন্না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই