1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

 

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

 

 

বুধবার (২৬শে নভেম্বর) সকাল ১১টার সময় প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাগরিকা কার্জ্জীর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডাঃ শাহীন আলমের সঞ্চালনায় “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা ইয়ার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমবায় অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় এক মুরগী খামারি বুলবুলি বেগম বলেন, আমি প্রাণিসম্পদ অফিস থেকে ট্রেইনিং নেওয়ার পরে, মুরগির খামার করার জন্য আমার অনেক আগ্রহ বেড়ে যায়। তখন আমি ২শ মুরগী দিয়ে খামার শুরু করি, এখন আমার খামারে প্রায় ১ হাজার মুরগী আছে। এবং ৫০টি মুরগী নিয়মিত ভাবে ডিম দিচ্ছে। এতে আমার সংসারে অনেক স্বচ্ছলতা ফিরে এসেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই