1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাইবান্ধা সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান। আজ রবিবার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধা হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ, পৌর প্রশাসক ও ডিডি এলজি এ কে এম হেদায়েতুল ইসলাম, এডিসি জেনারেল যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, আর এম ও ডা. আসিফউর রহমান সহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

 

 

জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধা হাসপাতালে নতুন ভবন পরিদর্শনে এসে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও প্রত্যাশা পুরণে যে সমস্ত ঘাটতি রয়েছে তা পুরুণে ব্যবস্থা নেয়া হবে। এ সময় গাইবান্ধা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ বলেন, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলা হাসপাতালটির জন্য তৈরি হওয়া নয় (৯) তলা নতুন ভবন ২০২২ সালে হস্তান্তর হলেও তিন বছরেও চালু করা সম্ভব হয়নি।তবে গত সপ্তাহে নতুন ভবনের বর্হি:বিভাগে ১২ টি সেবা চালু করা হয়েছে। তবে হাসপাতালে জনবল ও যন্ত্রপাতির সংকট রয়েছে । তারপরও আংশিকভাবে চিকিৎসক ও যন্ত্রপাতি ব্যবস্থা করে গাইনী, চক্ষু, কার্ডিওলোজিস্ট, শিশু, চর্ম, ইএনটি, অর্থোপেডিক্স, ডেনটিস্ট বা আরো যে সকল বিভাগ রয়েছে, আংশিক ভাবে সে গুলো চালু রয়েছে বলে তিনি জানান।

 

 

এদিকে আর এম ও ডা. আসিফউর রহমান বলেন,এখন থেকে নতুন ভবনে যে সব সেবা পাওয়া যাবে তা হলো-বহিঃবিভাগ,ফার্মেসী, ডেন্টাল ইউনিট, টিকেট কাউন্টার, রেডিওলোজী ও ইমেজিম প্যাথোলজী বিভাগ, এএনসি পিএনসি কর্নার, এন আই এবং সিবিই কর্নার, এমসিআই কর্নার, ওসিসি রোগী কল্যাণ ও সমাজসেবা বিভাগ কার্যক্রম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই