1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব

বিশ্ব পোলিও দিবসে কুমিল্লায় রোটারির বর্ণাঢ্য আয়োজন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে কুমিল্লা অঞ্চলের সকল রোটারি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিডিজি দিলনাশি মোহসেন। প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই-এর সভাপতি রোটা. এ. ডি. এম. এনামুল হক জুয়েলের সঞ্চালনায় আলোচনা করেন রোটা. আবু আজমল পাঠান, রোটা. সফিকুল ইসলাম শামীম, রোটা. মো. জাকির হোসেন, রোটা. লুৎফুল বারী চৌধুরী, রোটা. প্রফেসর জামাল নাসের, রোটা. হায়াতুন্নবী মজুমদার, এবং ক্লাব প্রেসিডেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটা. অরুণ কান্তি সাহা ও রোটা. জাহাঙ্গীর হোসেন মৈশান।

 

 

বক্তারা বলেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব থেকে পোলিও নির্মূলের অঙ্গীকার ঘোষণা করে এবং ১৯৮৮ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি শুরু করে। সেই থেকে প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয়।

 

 

বক্তারা আরও জানান, রোটারির প্রচেষ্টায় বর্তমানে বিশ্বব্যাপী ৯৯.৯% পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে এখনো এই রোগ পুরোপুরি নির্মূল করা যায়নি। বাংলাদেশ ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই