1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ নড়াইল জেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি নোয়াখালীর চাটখিলে কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে

নোয়াখালীর চাটখিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনিয়মের কারণে ২ হাসপাতালকে জরিমানা

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলার ২টি হাসপাতালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিভিন্ন অনিয়মের কারণে চাটখিল শিশু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং নবজাতক শিশু হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ প্রদান করায় কারা দণ্ডের আদেশ বাতিল হয়ে যায়।

 

 

বুধবার( ১ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন৷ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃ শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডাঃ আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

 

 

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) শহিদুল আহমেদ নয়ন বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই