1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান এর বাড়িতে ডাকাতি

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

 

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ড ফতেহপুর রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বাড়ীর ভবনের পিছনের অংশ বেন্টিলেটর ভেঙ্গে যাবতীয় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা।

 

 

গতকাল সোমবার (৫ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে ডাকাতি চক্রের সদস্যরা বাড়িতে কেউ না থাকায় ফ্লাটের ভিতরে থাকা আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্রনিয়ে যায়।
জানাগেছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান সৌদি আরব দাম্মাম প্রবাসী। তিনি প্রবাসে থাকায় বাড়ির কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করে, একপর্যায়ে ওই কেয়ারটেকার অসুস্থ থাকায় তিনি চিকিৎসা নিতে ঢাকায় অবস্থান করেন।
ঢাকা থেকে এসে বাড়ির এমন দৃশ্য দেখে , বাড়ির মালিককে বিষয়টি অবহিত করেন।
ডাকাতির সময় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান এর বাড়ির ঘরে কোন পুরুষ ছিলনা। এ সময় ডাকাতেরা ঘরের সামনের সিসি ক্যামেরা আড়াল করে ভেঙ্গে পেলে ওয়াল বেন্টিলেটর।

 

 

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান মুঠো ফোনে জাতীয় দৈনিক ঢাকার ডাক নোয়াখালী জেলার প্রতিনিধিকে বলেন আমি দীর্ঘ সময় প্রবাসে থাকায় এবং আমার বাড়িতে কেউ না থাকায় আমার বাসার ভিতর প্রত্যেকটি রুমে ডাকাত চক্রের সদস্যরা বাড়ির আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তিনি বলেন, আমাদের ঘরের লোকজন পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে তিনি ডি জেড নিউজ ২৪ এর প্রতিনিধিকে নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই