1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিার্থীরা। আজ ০৩ সেপ্টেম্বর  মঙ্গলবার শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির মধ্যেই জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা। সর্বধর্মীয় ঐক্যজোট ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন রিংকু রায়, টিংকু রায়, সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিার্থী আলবিদা হাবিব ঐশী, রিভার ভিউ বিএম কলেজের শিক্ষার্থী রাকিব, ভবেশ রায়, খুশি রায়, জিয়াদ হাসান, মোঃ রাকি, রাব্বি, পাপন ঠাকুর, হাসান, নেহা, তাপসী, সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির নেতা বাবু, তেল গ্যাস ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, রিকশা ইউনিয়নের নেতা আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রতিক রাষ্ট্র কিন্তু কিছু দুষ্কৃতিকারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে, দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার জন্য সকল ধর্মের ছাত্র জনতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান। এ সকল কাজকে রুখে দিতে সকল ধর্মের মানুষদের একত্রিত হয়ে সচেতন থাকার বিষয়টি তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই