1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ০১ মাদক কারবারী আটক

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

 

আবু হায়াত আহমেদ
সুনামগঞ্জ প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশ ( ডিবির) অভিযানে ৪০ বোতল ভারতীয় অবৈধ মদসহ ০১ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

রবিবার  (২২ সেপ্টেম্বর ২০২৪ ইং) বিকেলে ডিবির ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশে ডিবির এস আই অলক দাস ও এ এস আই নুরুনবীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইকবাল নগরস্থ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসি ব্ল্যাক,রয়েল স্টেজ ও রয়েল গ্রীন জাতীয় অবৈধ ৪০ বোতল ভারতীয় মদসহ ০১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আটককৃত মাদক কারবারী হলেন জুনাইদ মিয়া(২২)। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা গুচ্ছ গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে । এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম মাদক উদ্ধার ও ০১ মাদক কারবারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,সুনামগঞ্জের সুযোগ্য এসপি মহোদয়ের নিদের্শে যেকোন ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশের প্রতিটি সদস্য সচেষ্ট রয়েছে। এই জেলায় কোন অবৈধভাবে মাদক ও জুয়াসহ কোন ধরনের অপরাধ সংগঠিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্তা গ্রহনের হুশিয়ারী উচ্চারন করেন ডিবির ওসি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই