1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিক সকল পক্ষের মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত গড়ে তোলার আহ্বান জানিয়ে জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, এই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; বরং এটি রক্তস্নাত গণআকাঙ্ক্ষার প্রতিফলন। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সংহতি ও সমন্বিত উদ্যোগ।

 

 

তিনি গতকাল শনিবার বিকেলে নোয়াখালী বার লাইব্রেরী মিলনায়তনে ২রা মার্চ ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ ও ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা দিবস’ উপলক্ষে নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তানিয়া রব বলেন, জুলাই সনদের মূল লক্ষ্য হলো রাষ্ট্রের গুণগত ও গণতান্ত্রিক রূপান্তর, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকারকে প্রাতিষ্ঠানিকভাবে সুরক্ষিত করা। রাজনৈতিক বিভাজন ও রেষারেষির কারণে জাতীয় গুরুত্বপূর্ণ এই সনদ বাস্তবায়ন আজ অনিশ্চয়তার মুখে। এই বিভাজন চলতে থাকলে দেশ আবারো এক ভয়াবহ রাজনৈতিক সংকটে নিপতিত হতে পারে। রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এই সন্ধিক্ষণে আমাদের সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে যৌথ দায়িত্ববোধ তৈরি করতে হবে। অন্যথায়, যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা রাজপথে প্রাণ দিয়েছে, সেই রক্তদান বৃথা যাবে। তানিয়া রব আরও বলেন, ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি। সভায় অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ২রা মার্চের পতাকা উত্তোলন সশস্ত্র মুক্তি সংগ্রামকে অনিবার্য করে তুলেছিল। মুক্তিযুদ্ধের এসব বাঁকবদলকারী অধ্যায়গুলোকে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের ইতিহাস ও আত্মপরিচয় রক্ষার লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

 

 

 

 

জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরু রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কামাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, জেএসডি কেন্দ্রীয় নারী জোটের সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা জিলানী। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা আব্দুল্লাহ আল তারেক, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন পিন্টু, সোনাইমুড়ি উপজেলা জেএসডি’র সভাপতি আবদুস ছাত্তার (ভিপি ছাত্তার) সহ নোয়াখালী জেলা জেএসডি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

এছাড়া বক্তারা অভিযোগ করে বলেন, হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন এবং জাতীয় সরকারের ঘোষনা দিয়েই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে সফল করেন। কিন্তু অজ্ঞাত কারণে একটি দল এই ওয়াদা ভঙ্গ করে এককভাবে নির্বাচন করে দলীয় সরকার প্রতিষ্ঠা করে আওয়ামীলীগের মতো সর্বক্ষেত্রে দলীকরণের প্রচেষ্টা চালাচ্ছে। তা কোনোভাবেই দেশের জনগন মেনে নিবে না। এদের ভবিষ্যতও বেশি ভালো হবে বলে মনে হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই