1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলের মল্লিকা দিঘিরপাড়ে ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের তালা

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪২৭ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মল্লিকা দীঘিরপাড় ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীরা ১১ দফা দাবিতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে। তাই গত ৩ দিন ধরে মাদ্রাসায় শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা জানান, সহকারী শিক্ষক হুমায়ন কবির দেওয়ান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গত ১৫ বছর শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকে বিভিন্নভাবে হয়রানি করেছিল এবং কোচিং বাণিজ্যের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরিক্ষায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে বৈষম্য ও ছাত্র শিক্ষকদের রাজনৈতিক ভাবে কটূক্তি করার সু নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই তাকে অপসারণ, ক্যান্টিন স্থাপন করা, ছাত্র-ছাত্রীদের জন্য আইডি কার্ড তৈরি করা, বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ স্থাপন করা, ওয়াস রুম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের যোগ্য করা, মাদ্রাসাকে সকল ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ ১১ দফা দাবি জানিয়ে গত (৩০ অক্টোবর) মাদ্রাসার অধ্যক্ষের নিকট স্মারক লিপি পেশ করে। তাদের দাবি না মানায় তারা মাদ্রাসায় তাল ঝুলিয়েছে। শিক্ষার্থীরা বলে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না।

এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষক হুমায়ন কবিরকে অপসরণ করা আমাদের ক্ষমতা নাই নতুন কমিটি অনুমোদন হয়ে আসলে এ ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নিবে। এছাড়া তাদের অন্যান্য দাবি মানার ঘোষণা আমি দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই