1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর চাটখিল এর ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫৯ Time View

 

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় পৌরশহরের ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের হলরুমে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক
মহি উদ্দিন মোঃ বাকের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নব-নির্বাচিত সভাপতি আহসানুল হক মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি বি.কে হানিফ, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, উক্ত স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক আবু তৈয়ব, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, দিবা শাখার সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, চাটখিল আলিয়া মাদ্রাসার প্রফেসর এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিঠু, চাটখিল বিআরডিবি’র চেয়ারম্যান মহীন উদ্দীন তরফদার, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলায়েত হোসেন বেল্লাল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আমেনা ফেরদৌস, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নব-গঠিত এডহক কমিটির সকল নেতৃবৃন্দকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানান স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব সুমন, সহ সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই