1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর সেনবাগে রাজু’র চিকিৎসার টাকার চেক হস্তান্তর 

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭৮ Time View

 

বেলাল হোসেন কামাল, ব্যুরো চীফ নোয়াখালীঃ

২০১১ ব্যাচের রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ব্যাচের বন্ধুরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের ছাত্রদের অংশগ্রহনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে প্রথমে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বিগত এক মাস ধরে সংগ্রহকৃত অর্থের চেক রাজু’র বড় ভাই সুমন ও সাজু’র হাতে তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

চেক বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, রাজু কিডনি রোগে আক্রান্ত হওয়ায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তার ১১ ব্যাচের বন্ধুরাসহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ও এলাকার দানবীরদের অংশগ্রহণমূলক দানের সম্মিলিত অর্থ ১৭ লক্ষ ১৯ হাজার ৩৭ টাকার তহবিল সংগৃহীত হওয়ার বিরল দৃষ্টান্তের নজির স্থাপিত হয়েছে।

পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সংগৃহীত অর্থের চেক বিতরণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৯৪ ব্যাচের মোঃ শহীদুল্লাহ্ মিন্টু’র সভাপতিত্বে সঞ্চালনা করেন ২০০৫ ব্যাচের মোঃ মোজাম্মেল হক।

আলোচনা সভায় রাজু’র বড় ভাই সুমন বলেন, রাজু’র ব্যাচের বন্ধুরা সহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের, এলাকার ব্যক্তিবর্গ, দেশে ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দানের অর্থ আমার ভাই রাজু’র চিকিৎসার জন্য যারা প্রদান করেছেন তাদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উক্ত তহবিল সংগ্রহে প্রত্যক্ষভাবে সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের মোঃ মোজাম্মেল হক, ২০০৪ ব্যাচের মিঠু ও টিপু।

এসময় উপস্হিত ছিলেন, মরহুম শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম ফুটন চৌধুরী, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের আলাউদ্দিন আলো, স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম রবি, ২০০৭ ব্যাচের নাজমুল ইসলাম মানিক, ২০০১ ব্যাচের আমির হোসেন, ২০০২ ব্যাচের ফাহিম, ২০০৪ ব্যাচের সাজ্জাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই