
বেলাল হোসেন কামাল, ব্যুরো চীফ নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার জনগণ।
বুধবার (৪ ডিসেম্বর) নোয়াখালীর সেনবাগের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার। এতে বিদ্যালয়ের দাতা সদস্য সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগন সকাল পৌঁনে এগারোটায় মানববন্ধন করেছেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দাতা সদস্য সফিকুল আলম শিপন ও মোঃ মোস্তফা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জহির উদ্দিন স্বপন, সোহাগ হোসেন, সৌরভ হোসেন, সেলিম উদ্দিন, মোঃ বাদল, মোশাররফ হোসেন, রিয়াদ হোসেন, মোঃ হারুন, মাস্টার বদিউজ্জামান, জামাল উদ্দিন, সাহাব উল্ল্যাহ, বাবলু, আইনুল হক, হারাধন, গিয়াস উদ্দিন, মীর হোসেন, আবু জাহের, জালাল আহমেদ, বাদশা, আইয়ুব আলী বাবর প্রমুখ।
বক্তারা বলেন, নিম্ন মানের নির্মাণ সামগ্রী, ভিটি বালু দিয়ে ভিটি ভরাট না করে, মাটি দিয়ে ভরাটের সময় ডেজার মেশিনে চাপে ভীম ফেটে বাঁকা হয়ে গেছে। একটি ভীম মধ্যখানে কয়েক ইঞ্চি ডেবে গেছে। পাথরের সাথে সিলেকশন বালুর পরিবর্তে বালু দিয়ে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, এখানে আমাদের ছেলে মেয়ে পড়াশুনা করবে, এতো নিম্ন মানের সামগ্রী নির্মাণ কাজে ব্যাবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply