1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আনিস, সাধারণ সম্পাদক রিয়াদ

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মুক্ত খবর এর আনিস আহাম্মেদ হানিফ সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমস এর সাইফুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাছান রুবেল ভূঁইয়া (দৈনিক আমাদের সময়) এবং ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি)।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন পাটোয়ারী (দৈনিক ভোরের কাগজ), নুর হোসেন খোকন (দৈনিক আলোকিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর এবং দৈনিক রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল আজিম (দৈনিক সংবাদ প্রতিদিন এবং দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনির হোসেন সোহেল (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি মজুমদার (দৈনিক আলোকিত সকাল) ও মোহাম্মদ ফরিদ খান (দৈনিক বাংলাদেশ সমাচার)।

সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা) ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (সম্পাদক ও প্রকাশক আলোকিত নোয়াখালী), সাংবাদিক রিয়াজ খান (দৈনিক গনকন্ঠ)

শনিবার বেলা ৩টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস‍্য ও সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি ব্যারিস্টার মনির হোসেন (কাজল) সহ চাটখিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই