1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে বিজয় দিবস উপলক্ষে চাটখিল উপজেলা যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View

 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বোরহান উদ্দিন বোরহানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ২৫ মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী
‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানার ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসসহ শহরজুড়ে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর মেশিনগান ও কামান-ট্যাংক নিয়ে সশস্ত্র আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করেছিল। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তখন ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তান সামরিক বাহিনীর একজন মেজর হয়েও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেয়।

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়, দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ মহান বিজয় অর্জিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ইতালি প্রবাসী মোঃ ওমর ফারুক।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, বাবুল শেখ, সাইফুল আজম জগলু, খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সাহাবুদ্দিন, মাহমুদুল হাসান শান্ত, রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম সুমন, রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না ও ছাত্রনেতা শওকতুল ইসলাম সৈকত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই