1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলের সড়ক গুলোর বেহাল অবস্থা, সড়ক নয় যেনো মরণফাঁদ

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার। এই উপজেলায় ৩ লক্ষ মানুষের বসবাস। উপজেলায় অধিকাংশ সড়ক কাগজে কলমে পাকা হলেও মাইক্রোস্কোপ দিয়ে সেই পিচের অনুসন্ধান করতে হবে। ঐতিহাসিক সময়ের মতো সেই সব পিচ ভয়াবহ বন্যায় হারিয়ে গেছে। সেখানে বর্তমানে দেখা মিলবে বড় বড় ধরনের গর্ত। যেটি পার হতে পথচারীকে অনেক সময় দোয়া দরুদ পড়তে হয়। চিত্রগুলো ফাওড়া ব্রীজ থেকে বানসা, পরানপুর হতে থানার হাট বাজার, পাল্লা বাজার টু চিতোসি সড়ক এবং ডল্টা সড়কে। সড়ক গুলোতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই।

চাটখিল পৌরসভার ৩/১নং ওয়ার্ড, বদলকোট বাজার টু ডল্টা সড়ক দীর্ঘ ১৮ বছর যাবত চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। ফলে ৮ কিলোমিটার দীর্ঘ সড়ক ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এখন মরণফাঁদ।

এছাড়াও চাটখিলের খিলপাড়া, বটতলা, হাটপুকুরিয়া বাজার, নাজির কাচারীর আংশিক সড়ক।
মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর থেকে থানার হাট বাজার, মাইয্যাখালী, সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম বাইপাস সড়ক, চাটখিল পৌরসভার মির্জাপুর, ফতেহপুর, সুন্দরপুর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। প্রায় কয়েক হাজার লোককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে বর্ষার মৌসুমে ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি। অল্প বৃষ্টিতেই গর্তে পানি জমে যাওয়ায় গাড়ির সঙ্গে ঝুঁকি বাড়ে পথচারীদেরও। এ যেনো সড়ক নয় যেনো মরনফাঁদ। গত শুক্রবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, চাটখিল হালিমা দিঘীরপাড় টু চিতোসি সড়কটির বেহাল অবস্থা। একাধিক সূত্র মতে ২০০৪ সনে সড়কটির মেরামত কাজ হয়েছিলো।
ঐ সংস্কারের ২/৩ বছর না পেরুতেই সড়কটিতে দেখা দেয় ফাটল। প্রাথমিক পর্যায়ে তদারকি না করায় বর্তমান সড়কটি দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুরহ হয়ে পড়ছে।

স্থানীয়দের অনেকেই জানান, সামান্য একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সড়কটি। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। মুমুর্ষ রোগী এবং গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়া যায়না। এক কথায় সড়কটির কারনে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এই উত্তর অঞ্চলের হাজারো মানুষ। তারা অতিসত্ত্বর সড়কটি মেরামতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।

তারা আরো জানান এ সড়ক দিয়ে চিতোসি কালিবাড়ী কুমিল্লা মুদাফফরগঞ্জ হয়ে সহজে রাজধানী ঢাকায় যাতায়াতের সহজ রাস্তা। এই সড়কের দুইপাশে রয়েছে কলেজ, সরকারী প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী এই সড়ক পথে আসা-যাওয়া করে। সড়কটির বেহাল দশায় বর্তমানে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে যানবাহন চলাচল দুরের কথা পায়ে হেটেও চলাচলও দুঃসাধ্য সাধন।

এ ব্যাপারে উপজেলাতে কথা বললে, সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই