1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এবার লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, কামালুর রহিম সমর, মোঃ আক্তার আলম, অ্যাডভোকেট সামসুল ফারুক, মোঃ শাহজালাল, বৃহত্তর নোয়াখালীর মুরাদ, মোঃ খোরশেদ আলম, হোসাইনুল বাসার সিয়াম, আতোয়ার রহমান মনির, রবিউল ইসলাম, বিএম সাগর ও রাজিব হোসেন রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীতে প্রায় ১ কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করা আমাদের দীর্ঘদিনের দাবি এবং সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক। বিভাগ বাস্তবায়নে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করছি।

সমন্বয়ক সাইফুর রহমান রাসেল জানান, মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই