1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

নোয়াখালী চাটখিল উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচারের চাটখিল প্রতিনিধি ও উপজেলার বানসা গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে মো.ফরিদ খানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খান বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা রাতে সাইফুল ইসলামের বাড়ির সামনে একা পেয়ে ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে আহত করে এবং তার সংগে থাকা প্রায় ৪০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি নিয়ে যায়। তবে এ নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
পরে সাংবাদিক ফরিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় দখল, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত মো.সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই