1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

নোয়াখালীর চাটখিলে দুই সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে মামলা থেকে অব্যাহতির জন্য পুলিশ সুপারের কাছে আবেদন 

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৬৯ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের সাথে জড়িত পূর্বশিখা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক যায়যায় কাল পত্রিকার চাটখিল প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন হিরু ও দৈনিক ঢাকা প্রতিদিনের চাটখিল প্রতিনিধি রফিকুজ্জামান কে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তারা নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগের বিবরণ দিয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য পৃথক পৃথক আবেদন করেছেন।

 

আলমগীর হোসেন হিরুর অভিযোগে জানা যায়, তিনি গত (১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউজ সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক এবং তৎকালীন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সহ উপজেলার হালিমা দীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। তথ্য সংগ্রহ শেষে তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন। এই ঘটনার ৮মাস পর ছয়ানী টবগা গ্রামের ইউসুফ আলীর ছেলে শিবির কর্মী ফরহাদুল ইসলাম (২৩) তাকে সহ ৭২জনকে আসামী করে (৬ ফেব্রুয়ারি) মামলা দায়ের করে। মামলা নং সিআর ৫৫-২০২৫। তিনি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদ জানিয়ে এবং মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।

 

অপরদিকে চাটখিল বাজারের টাইলস ব্যবসায়ী দৈনিক ঢাকা প্রতিদিনের চাটখিল প্রতিনিধি রফিকুজ্জামান এর জেলা পুলিশ সুপারের নিকট লিখিত আবেদনে জানা যায়, গত (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর উপজেলার বানসা বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহড়া দেয়। এসময়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ১৬দিন পর পৌর পরিবহন শ্রমিক দলের নেতা মাসুদ আলম বাদী হয়ে ৮৪জনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করেন।
আবেদনে তিনি বলেন, এই ঘটনার সম্পর্কে আমি কিছুই জানিনা। কোন বিশেষ মহল আমার ক্ষতি সাধনের লক্ষ্যে আমাকে এই মামলার আসামী করা হয়েছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই।

 

চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ সাংবাদিক নেতৃবৃন্দ দুই সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দ দুই সাংবাদিককে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের কাছে জোর দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই