1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৮৫ Time View

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

 

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কের জ‍্যামাইকার স্থানীয় এক রেষ্টুরেন্টে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে ও দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবিতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

 

জেএসডি যুক্তরাষ্ট্রের আহবায়ক এনামুল হায়দার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি সরোয়ার হোসাইন, মুলধারার রাজনীতিবিদ ও নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইঁয়া, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম, সাংবাদিক রিমন ইসলাম, দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, চৌমুহানী সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, জেএসডি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেন স্বপন, যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন খান, আরজু হাজারী, মোহসিনুর রহমান সবুজ, দলটির যুক্তরাষ্ট্র এর অন্যতম নেতা গাজী আযম বাদল, শরীফ উদ্দিন, সাবেক ছাত্র নেতা গোলাম ফারুক, আজিজুল হক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভার শুরুতেই দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সদ‍্য প্রয়াত স্ত্রী নাসিমা আক্তার, দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম সহ দলের সকল শহীদ ও প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ বিশেষভাবে দোয়া করা হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একাত্তরের অগ্নিঝরা মার্চের দ্বিতীয় তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকা। নিউক্লিয়াসের সিদ্ধান্তে সেদিন পতাকাটি উত্তোলন করেন ঐসময়কার ডাকসু’র ভিপি ও সাবেক মন্ত্রী এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতার পর প্রত‍্যেক সরকারই এই ঐতিহাসিক দিনটিকে অবহেলা আর অবজ্ঞা করে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়নি। তেমনিভাবে ঐতিহাসিক ৩রা মার্চকেও প্রতিটি সরকারই শুধুমাত্র রাজনৈতিক হীনমন্যতার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি।
৩রা মার্চ ১৯৭১ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সিদ্ধান্তে ঐদিন পল্টন ময়দানে ছাত্র জনতার সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ। তাই আজকের আলোচনা সভা থেকে জুলাই ‘২৪ গণ আন্দোলনের ফসল বতর্মান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ঐতিহাসিক ২রা ও ৩রা মার্চকে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য এবং অন‍্যান‍্য দিবসের সাথে এ দুটো দিবসকেও পাঠ‍্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। তবেই নতুন প্রজণ্ম সঠিক ইতিহাস জানতে পারবে।আলোচনা অনুষ্ঠান শেষে সবাইকে ইফতারএবং নৈশভোজে আপ‍্যায়ন করা হয় ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই