1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

ধর্ষণের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিলে বিশাল মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত 

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৩৪ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

মাগুরায় আট বছরের শিশুসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশের মতো নোয়াখালীর চাটখিলে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাটখিল পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাটখিল আজিজিয়া মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, আবিদ রহমান, রফিকুল ইসলাম রনি, বিবি ফাতেমা, সাইফুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তিসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

 

মানববন্ধন ও মিছিলের সময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’ ‘আমি কে? তুমি কে? আছিয়া, আছিয়া’, ‘নারী নিপীড়ন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলে থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপজেলার শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই