1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আব্দুল জব্বারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সাথে দুই বছরের বেশি তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিছু দিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসে। লোকমান বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি বলে আত্মহত্যা করে। নিহতের স্বজনেরা তাকে সকালে ঘরে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

 

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, পরকীয় বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোন তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই