1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

চাটখিলের মোহাম্মদপুরে বিএনপি নেতা মাসুম চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময় ও ১৫’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল মোহাম্মদপুর ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে ১৫০০ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম চৌধুরী।

 

৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় প্রতি বছরের ন্যায় এবারও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের হতদরিদ্রের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাটখিলের মোহাম্মদপুরে বিএনপি নেতা মাসুম চৌধুরী ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগেটি নেন।

 

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা ও উপজেলায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে লুঙ্গী, শার্ট , মশারি ও শাড়ি কাপড়, ঈদ উপহার বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়।

 

মোহাম্মদপুর ইউনিয়নবাসী বলছেন, ঈদকে সামনে রেখে ইউনিয়ন বাসীকে ভালোবেসে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। প্রতিটি ওয়ার্ডে লিষ্ট করে গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। এজন্য মাসুম চৌধুরী মানুষের মনে বেঁচে থাকবেন।

 

বিএনপি নেতা মাসুম চৌধুরী ডি নিউজ এর নোয়াখালী প্রতিনিধিকে বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সমাজের অসহায় মানুষের মাঝে আজকের ঈদ সামগ্রী বিতরণ।

 

সমাজের অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ঈদ সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই