1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

চাটখিলে ইয়াবা ও গাঁজা সহ ৮ জন গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১২ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে চাটখিল থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করেনমাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চাটখিল পৌরসভার (চাটখিল দক্ষিণ বাজার) নোমান হাসপাতালের পিছনে ফয়েজ উল্যার বিল্ডিং এর ৪র্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে নুরুল হুদা (৪০), পিতা- মৃত আব্দুল করিম, মামুন (৪৮), পিতা- মৃত এমদাদুল হক, মোঃ সেলিম (৪৪), পিতা- মৃত আব্দুল ছোবহান, আরিফুর রহমান মোহন (৩৭), পিতা- আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

চাটখিল থানার চাটখিল পৌরসভার সুন্দরপুর পলোয়ান বাড়ীর জনৈক আনোয়ার মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (৩৫), পিতা- মোঃ নুরুল হক, মোঃ নাছিম শেখ (২৩), পিতা- জাফর উল্যা, মোঃ ইউছুফ হোসেন জনি পিতা শাহজাহান ও অহিদুন নবী মিঠু দেওয়ান (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ দেওয়ানকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই