1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ধর্ষন,খুন, চুরি, ডাকাতি ও সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে–বসকো’র মহাসচিব ফয়সাল হাওলাদার

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৫৮ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

দেশজুড়ে ভয়াবহ হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা, নারী ও শিশু নির্যাতন, গণধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড। এই অস্থির ও উদ্বেগ জনক পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফয়সাল হাওলাদার।

 

তিনি বলেন, “আজ আমাদের দেশে সাংবাদিকদের সত্য প্রকাশই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলা, হুমকি, হয়রানি এমনকি মিথ্যা মামলার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এই নির্মমতা আর সহিংসতার বাস্তবতায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আতঙ্কের।”

 

ফয়সাল হাওলাদার প্রশ্ন রেখে বলেন, “এই চরম নিরাপত্তাহীনতার দায় আসলে কার? রাষ্ট্র যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে যায়।”

 

তিনি আরও বলেন, “অপরাধীরা যখন বিচারহীনতার সুযোগে আরও বেপরোয়া হয়ে ওঠে, তখন সমাজে নেমে আসে নৈরাজ্য। এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সামগ্রিকভাবে সামাজিক অস্থিরতা ভয়াবহ রূপ ধারণ করবে।”

 

ফয়সাল হাওলাদার অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

তিনি সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “জনগণ জবাব চায়। রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ আর কতদিন চুপ থাকবে?”

 

এই পরিস্থিতিতে সমাজের সকল সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই