
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল পৌর অঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাঈম পাটোয়ারী।
তিনি বলেন, চাটখিল পৌর অঞ্চলে যুবদলের বহু নেতা কর্মী রয়েছে। সঠিক নেতৃত্বের অভাবে এসব নেতাকর্মীরা মূল স্রোত থেকে অনেক সময় দূরে রয়েছে। নাঈম পাটোয়ারী জানান, চাটখিল পৌরসভা যুবদলের সকল নেতাকর্মীকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে আমি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।
নাঈম পাটোয়ারী আরো বলেন, বর্তমান যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার নজির রয়েছে। যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে এসব অপরাধমুক্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি শক্তিশালী সংগঠন। বিএনপি এ দেশের সাধারণ মানুষের রাজনৈতিক দল। নাঈম পাটোয়ারী বলেন, বিএনপি’র কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
নাঈম পাটোয়ারী আরো বলেন,আল্লাহর রহমতে আমি পৌর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে পৌরসভা যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত রাখার জন্য আমি আমার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
নাঈম পাটোয়ারী সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
Leave a Reply