
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর আদম মার্কেট “তরুন সমাজ কল্যাণ ক্লাব” কর্তৃক আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আজকের ফাইনালে পরানপুর ন্যাশনস ১-০ গোলে বানসা কামালপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মোঃ আরমান।
দীর্ঘ অপেক্ষার অবসান। দীর্ঘ এক বছর শিরোপা হ্মরায় বুকতেছিল টিম পরানপুর। অবশেষে অপেক্ষার অবসান, কাংখিত ফলাফল হাতে পেল পরানপুর ন্যাশনস। ঘরোয়া প্লেয়ার দিয়ে টুর্নামেন্টে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় তা দেখিয়ে দিল টিম পরানপুর।
পরানপুর ন্যাশনস এর টিম ম্যানেজার ছিলেন রবিউল ইবনে সোলাইমান, ক্যাপ্টেন ছিলেন মোঃ জামিউল হাসান (ফাহাদ)।
শুরু থেকে একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যেই চলে আমাদের ম্যাচ। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় গোল পায় পরানপুর ন্যাশনস। ফাহাদের এসিস্টে দূরপাল্লার শটে দারুণ গোল করে আরমান।
এই ম্যাচে দারুণ খেলেছিল পরানপুর ন্যাশনস এর আরমান এবং গোলকিপার।
টুর্নামেন্ট সেরা টিম ম্যানেজার রবিউল ইবনে সোলাইমান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মোঃ আরমান। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আলামিন। টির্নামেন্ট সেরা গোলকিপার মোরশেদ। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় মোঃ জামিউল হাসান (ফাহাদ)। টুর্নামেন্টের সেরা দর্শক রাজু। আজকের সেরা খেলোয়াড় মোঃ আরমান।
Leave a Reply