
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, মরহুম মাওঃ সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাহার উদ্দিন।
বাহার উদ্দিন মাদ্রাসা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, চাটখিল উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বাহার উদ্দিন রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত ইউনিহেলথ স্পেশালিষ্ট হসপিটাল ও নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজ সেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন।
কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক- পত্রিকার চাটখিল প্রতিনিধিকে বাহার উদ্দিন বলেন মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকমন্ডলী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply