1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র গণ মিছিল

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৭৫ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষথেকে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

 

 

সোমবার (১৬ জুন) সকালে নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে গণমিছিলটি চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, চাটখিল পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ৫ আগস্ট এর পূর্বে যারা দলীয় কর্মকাণ্ডে কোনভাবেই সম্পৃক্ত ছিলোনা দলীয় পরিচয়
গোপন রেখে চলাফেরা করেছে,
কোন কোন ক্ষেত্রে দেখা গেছে
আওয়ামী লীগ ও প্যাসিস্টদের সাথে সম্পর্ক রেখেছে, ৫ আগস্টের পর দলের পরিচয় বহন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের সুনাম
ক্ষুন্ন করছে অতি দ্রুত তাদের
বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া
প্রয়োজন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টবারের সভাপতি
নোয়াখালী-১ আসনের সাবেক
সংসদ সদস্য ব্যারিস্টার এ এম
মাহবুবউদ্দিন খোকন ও নোয়াখালী জেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট
আহবান করে বলেন, গত ১৫ বছর
বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা
অগ্রণী ভূমিকা রেখে
মামলা, হামলা, নির্যাতন সহ্য করেছে
আগামী দিনে বিএনপি ও অঙ্গ
সংগঠনের কমিটিগুলোতে তাদের
মূল্যায়ন করা দরকার, এতে করে
বিএনপির সাংগঠনিক কাঠামো
আরো মজবুত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই