1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯৫ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মস্তান নগর হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা সাখাওয়াত হোসেন (৩৫) কে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে গুরুতর আহত করে।

 

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ মাওলানা সাখাওয়াত কে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তিনি সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এই ব্যাপারে ঐ ছাত্রীর মা নাজমা আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযোগে জানা যায়, ঐ মাদ্রাসার আবাসিক হলে থাকা ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গত বৃহস্পতিবার রাতে মাওলানা সাখাওয়াত ছাত্রীদের হলে ঢুকে ঘুমন্ত অবস্থায় ঐ ছাত্রীকে শ্লীলতাহানি করেন। ছাত্রীটি ঘুম থেকে জেগে চিৎকার দিলে মাওলানা সাখাওয়াত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার বিকালে উত্তেজিত জনতা মাদ্রাসা এলাকায় ঢুকে মাওলানা সাখাওয়াত কে বেদম মারধর করে তাকে গুরুতর আহত করেন।

 

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, এই ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মাওলানা সাখাওয়াত পুলিশ হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই