
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে আগামী ত্রিয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তাই চাটখিল উপজেলা বিএনপি অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও ৯০ দশকের ছাত্রনেতা মোবারক হোসেন পাপ্পু।
চাটখিল উপজেলায় ৯-টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভা রয়েছে। উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি ।এবং দলকে শক্তিশালী করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা মোবারক হোসেন পাপ্পু। তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন কোনো না কোনো সমাবেশে-সম্মেলনে, ভিডিও কনফারেন্সে, ভিডিও বার্তায় যুক্ত হয়ে যেসব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের তা পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে অনুধাবন করে, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি বলেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল সোনাইমুড়ি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে, সেইজন্য এখন থেকেই দলীয় কোন্দল সৃষ্টি না করে আমাদের সবাইকে একসাথে মাঠে কাজ করতে হবে।
বিএনপি জনগণ ও গণমানুষের দল। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় হাইকমান্ড নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামীলীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে, সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি। চাটখিলে বিএনপির রাজনীতিতে মোবারক হোসেন পাপ্পু এর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বিগত ১৭বছরে তিনি অনেকবার ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের হামলার শিকার হয়েছেন।
মোবারক হোসেন পাপ্পু
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী পরকোট দশঘরিয়া এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন,মোবারক হোসেন পাপ্পু পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করা কালীন সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি এসএসসি পাশ
করেন ১৯৯৩/৯৪ পরোকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি পাশ করেন ১৯৯৫/৯৬ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা থেকে এবং
বিএসএস ১৯৯৭/৯৮ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কলেজ ঢাকা থেকে। রাজনৈতিক জীবন ও দায়িত্বভার ১৯৯০/৯১ পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২/৯৩ পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৩/৯৪ পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৫, ৩নং পরকোট ইউনিয়ন যুবদলের
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৬ থেকে ২৫
৩নং পরকোট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
Leave a Reply