1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীতে মানবসৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন ও জেলা প্রশাসককে জামায়াতের স্মারকলিপি প্রদান

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৬ Time View

 

 

বোরহান উদ্দিন, নোয়াখালীঃ

১৩ জুলাই, গতকাল রবিবার নোয়াখালী জেলার জলাবদ্ধতা নিরসন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১দফা দাবি নিয়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদকে স্মারক লিপি প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, এ সময় তার সাথে ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, মাওলানা নিজাম উদ্দীন ফারুক ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ বোরহান উদ্দিন, নোয়াখালী পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মায়াজ, নোয়াখালী শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

নোয়াখালী জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় জেলার সকল খাল ড্রেন ও জলাশয় জরুরি ভিত্তিতে পরিস্কার ও সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ করে খাল জলাশয়ের স্বভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। সকল খালের সরকারি নকশা প্রকাশ করতে হবে, নোয়াখালীর দক্ষিণে ভাটিতে অবৈধ ভাবে নির্মিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ কিংবা বিকল্প সৃষ্টি, কোম্পানি গনজ, কবির হাট, সুবর্ণ চর সহ বিভিন্ন উপজেলার পানি নিষ্কাশনের জন্য নদীর সাথে খালের সংযোগ পূনঃস্থাপন করতে হবে, ইন্দনী, ধানশালীক,বাজারের নতুন খাল, আলগী খালসহ প্রমূখ সকল খাল গভীরভাবে খনন ও চওড়া করতে হবে।মুছাপুর সুইচ গেইট জরুরি ভিত্তিতে পুনরায় নির্মাণ করতে হবে, চৌমুহনীর সাথে সম্পৃক্ত খাল সমুহ সংস্কার এবং অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে ২৪সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সকল রাস্তা ঘাট পুনঃ মেরামত, জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্লান প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে। ২৪সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার আলোকে বিশেষ বরাদ্দ নির্ধারণ করতে হবে। স্মারক লিপি পূর্ব জেলা প্রসাশক কার্যালয়ের সামনে। সকাল এগারটায় একটি দীর্ঘ মানবন্ধন জলাবদ্ধতা নিরসনে দাবী জানিয়ে অনুষ্ঠিত হয় । মুহতারাম জেলা আমির সহ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। এরপর নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদ এর নিকট স্মারক লিপি প্রধান করা হয়। জেলা প্রশাসক মহোদয় সাধ্যানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই