1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭২ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

 

 

উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন উপস্থিত ছিলেন।

 

 

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন একটি রাজনৈতিক দল সহ কিছু সংগঠন নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য সুকৌশলে মিটফোর্ড এর হত্যাকান্ড বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপির বিরুদ্ধে স্যোশাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

 

বক্তারা আরো বলেন, মিটফোর্ড এর হত্যাকান্ডের সত্যি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে প্রকৃত হত্যা কাণ্ডের রহস্য উন্মোচন করছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অপরাধীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

 

যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচার চালাচ্ছে তাদেরই বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই