1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন ও বিক্রি করায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৯৬ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিলে অবৈধ ভাবে আবাদি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বদলকোট ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড মনোহরপুরে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বদলকোট ইউনিয়নের মনোহরপুর পাটোয়ারী বাড়ীর মফিজুল ইসলামের ছেলে ওহিদ উল্লাহ প্রকাশ মাস্টার দীর্ঘ কয়েক বছর ধরে সপ্তগাঁও এলাকা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে আবাদি জমির বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তার লোকজন ও মালামাল আটক করা হয়েছে। উপস্থিত জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিয়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, অভিযানে উপজেলার বদলকোট ইউনিয়নের মনোহরপুরের ওহিদ উল্লাহ অবৈধ ভাবে আবাদি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করেন, বালু মহাল আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওহিদ উল্লাহ আর অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করবেনা মর্মে অঙ্গীকার করেন।

 

তিনি আরো বলেন, চাটখিল উপজেলায় কেউ যদি অবৈধ ভাবে আবাদি জমি বা অন্য কোন জলাশয় থেকে বালি উত্তোলন করে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সর্বসাধারণ আহ্বান জানাচ্ছি। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার আওতায় আনা হবে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই