1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) বাসির কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল)

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৪ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) বাসির কাছে দোয়া চেয়েছেন ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদ এর ছাত্রদলের সাবেক নির্বাচিত ভিপি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ব্যারিস্টার মনির হোসেন (কাজল)

 

 

ব্যারিস্টার মনির হোসেন (কাজল), আসন্ন আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। সোনাইমুড়ী ও চাটখিলের
বিভিন্ন এলকার সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় নির্বাচনের পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে ঈদের শুভেচ্ছা সহ বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে অনলাইন সহ নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যারিস্টার মনির হোসেন (কাজল) চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন এর (পরানপুরের) ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

 

 

বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মনির হোসেন (কাজল), বিভিন্ন সময় দলের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেন।
তিনি দেশে এবং বিদেশে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 

 

নোয়াখালী-১ সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ। তিনি ডি জেড নিউজ ২৪ এর নোয়াখালী জেলা প্রতিনিধিকে বলেন, দল আমাকে সমর্থন করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে দুইটি আধুনিক উপজেলা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।এবং আমি আমার সোনাইমুড়ী চাটখিলের সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই।

 

 

তিনি পূর্বেও বিভিন্ন দূর্যোগে-দুর্বিপাকে এবং বিপদে-আপদে সাহায্যের হাত নিয়ে চাটখিল ও সোনাইমুড়ী বাসীর পাশে দাঁড়িয়েছেন।তারমধ্যে উল্লেখযোগ্য, রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদুল ফিতরে নগদ টাকা, শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি ও খাদ্য সামগ্রী বিতরণ, ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণ, করোনাকালীন সময়ে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বন্যায় নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তার এই সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য তার নিজগ্রাম পরানপুর স্থাপন করেছেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনে স্থাপন করা হবে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎকার জন্য স্বাস্থ্য ক্লিনিক, এখান থেকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। কারিগরী ইনস্টিটিউট যেখানে গরীব ও অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার ও ড্রাইভিং এবং মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। এতিম, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এতিমখানা। এবং প্রবীনদের থাকা, খাওয়া ও চিকিৎসার সুব্যাবস্থাসহ স্থাপন করা হবে প্রবীন নিবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই