1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এক নজরে সাবেক ভিপি ৯০ দশকের ছাত্রনেতা ব্যারিস্টার মনির হোসেন (কাজল)

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

৯০ দশকের সাবেক তুখোড় ছাত্রনেতা ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার মনির হোসেন (কাজল)। তিনি ৯০ এর দশক থেকে আন্দোলনে সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

 

বিএনপি’র সাবেক মহাসচিব সাবেক এলজিইডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া,বিএনপি’র প্রবীণ নেতা ড.মঈন খান সহ একাধিক কেন্দ্রীয় নেতাদের সাথে রয়েছে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা, দেশে এবং বিদেশে আইনজীবী ফোরামের সদস্যদের নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। এবং নিজ জেলার সংসদীয় আসন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিএনপির দলীয় ব্যানারে দলমত নির্বিশেষে সবাইকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন, এবং অসহায় গরীব দুঃখী মানুষ যেনো আরো বেশি করে তার দ্বারা উপকৃত হতে পারে, তাই নিজের নামে তৈরি করেছেন মানব কল্যাণে ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনটি আত্ম মানবতার সেবায় নিয়োজিত। স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মনির হোসেন (কাজল), এবং দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে ২০০৫ ও ২০০৮ এর নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, ফ্যামিলি অসুস্থ্য থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন দীর্ঘদিন।  বিদেশের মাটিতে থেকেও বিএনপি ঘাঁটি স্থাপন করেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় কার্যক্রম এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেছেন।বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর সাথে কয়েকবার দেখা করেছেন তিনি, এবং বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ব্যারিস্টার মনির হোসেন (কাজল)।

 

 

 

ব্যারিস্টার মনির হোসেন (কাজল) আমাদেরকে মুঠোফোনে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় কোন্দল সৃষ্টি না করে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষ হয়ে আমরা সবাই কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই