
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
২০১৬ সাল থেকে তাদের পরিচয়। তারপর থেকে দীর্ঘ সময় বিধবা ১ সন্তানের জননী ঢাকার ডেমরাতে থাকা একটি বিউটি পার্লারের মালিক রুপা (২৭) এর সাথে নোয়াখালীর সোনাইমুড়ীর ঘাসের খিল গ্রামের ছেলে হৃদয় (২৯) এর প্রেমের সম্পর্ক চলছিল।
রুপা জানান, নোয়াখালীর বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে ঢাকা থেকে আসার পর থেকে তার সাথে নাচের জুটি হিসেবে কাজ করতো এই হৃদয়। সেখান থেকে মন দেয়া নেয়া। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও চাটখিলের একটি আবাসিক হোটেল এবং হৃদয়ের বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসের খিল গ্রামে করা হয় রুপার সাথে শারীরিক সম্পর্ক।
এভাবেই চলছিল রুপা আর হৃদয়ের সম্পর্ক, কিন্তু গত শনিবার রুপা জানতে পারেন হৃদয় তার অজান্তেই অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। আর এটা জেনেই ছুটে আসে হৃদয়দের বাড়িতে। কিন্তু রুপার ফিরে আসার খবরে হৃদয়সহ পুরো পরিবার ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায়।
হৃদয়ের খোঁজে গত দুদিন থেকে রুপা তাদের বাড়িতে অবস্থান নেয়। হৃদয় বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইলিং করে তিন লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার দাবি রুপার। তার আরো দাবি এর আগেও বিয়ের দাবিতে হৃদয়ের গ্রামের বাড়িতে আসলে রুপাকে হৃদয় ও তার বাবা খায়রুল বাসার সহ তার পরিবারের লোকজন নির্যাতন করেন।
স্থানীয়রা হৃদয়ের নারী ঘটিত বিষয় নিয়ে জানিয়েছেন একাধিক তথ্য। তাদেরও দাবি হৃদয় এরকম ঘটনা আগেও ঘটিয়েছে। তারাও তাদের গ্রামের ছেলে হৃদয়ের এসব লম্পট্টের বিচার চাচ্ছেন।
গ্রামে প্রতিকার না পেয়ে রুপা স্থানীয় দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দপ্তরে হাজির হন। এখানকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু তাকে আইনগত সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a Reply