1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালী-৫ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের সমর্থনে রোকন সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

 

 আবদুল আউয়াল, নোয়াখালীঃ

জামায়াতের সদস্যদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে- এই আলোকে নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের সমর্থনে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসাইন।

 

 

রোকন সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ।

 

 

রোকন সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির জনাব ইসহাক খন্দকার।

 

 

বক্তারা বলেন, “জামায়াতের সদস্যদেরকে মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব কোন পদ নয় বরং জবাবদিহিতার নাম হলো দায়িত্ব। রুকনদেরকে জ্ঞান ও আমলে অন্যান্যদের নিকট আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে। কুরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝার চেষ্টা করতে হবে। কথা ও কাজের মধ্যে বৈপরীত্য রাখা যাবে না। কথা হবে পরিশীলিত।

 

 

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর সমর্থনে রোকন সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর নিজামুদ্দিন ফারুক,জেলা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, এছাড়াও জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই