1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে প্রবীণ তিন আইনজীবীর সাথে এক তরুণের লড়াই

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

 

 

হুমায়ন আকাশ, বিশেষ প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন দৌড়ে সক্রিয় হয়ে উঠেছেন সংসদীয় আসন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা। দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ, মাঠের আন্দোলনে সক্রিয়তা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ- এসব কর্মকাণ্ডের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। মনোনয়ন দৌড়ে পুরনো, পরীক্ষিত নেতৃত্বের পাশাপাশি তরুণ, উদীয়মান এবং প্রবীণ আইনজীবী নেতারাও নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। নোয়াখালী জেলায় ছয়টি আসন নিয়ে গঠিত এবং বৃহত্তর নোয়াখালী জেলার প্রতিটি আসনই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

 

 

একেক আসনে একেক রকম প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ, আবার কোনো কোনো আসনে মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব ও বিতর্ক। জেলা থেকে শুরু করে, উপজেলা সব ইউনিটেই দলীয় মনোনয়নের জন্য চলছে
তোড়জোড়, গুঞ্জন এবং অবস্থান জানান দেওয়ার প্রতিযোগিতা। আগামী নির্বাচনে কারা কারা বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন, তা এখনো স্পষ্ট না হলেও শুরু হয়ে গেছে অবস্থান শক্ত করার রাজনৈতিক কৌশল ও মাঠ দখলের লড়াই।
২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির চার নেতাই মনোনয়নের আশাবাদী, এই আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে বিপুল ভোটে জয়লাভ করেন,
বিগত সময়ের নির্বাচন ফ্যাসিস্ট সরকারের নিজেদের মনগড়া ছিল, তাই সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে।

 

 

নির্বাচনী এলাকা নোয়াখালী-১ আসনটি অতি গুরুত্বপূর্ণ। ফলে আসনটিতে বিএনপির ৩ জন প্রবীণ ও ১ তরুণ নেতা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করছেন। পুনরায় মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

 

 

এ আসনে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রবীণ আইনজীবী নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল মনোনয়ন প্রত্যাশী, তিনি আন্দোলন সংগ্রামে সব সময় ছিলেন রাজপথে। তিনি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে বিভিন্ন সময় নির্বাচনের করার অফার থাকলেও ফ্যামিলি জটিলতায় নির্বাচন থেকে দূরে ছিলেন, তিনি এই নির্বাচনে মনোনয়নের আশাবাদী।

 

 

এছাড়াও ১৯৯১-১৯৯৬ সাবেক দুইবারের সংসদ সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান মনোনয়নের আশাবাদী।

 

এই আসনের তরুণ প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, তিনিও মনোনয়ন প্রত্যাশী এবং আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই