1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫দফা দাবিতে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন 

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

 

 

বোরহান উদ্দিন, নোয়াখালীঃ

১৫ অক্টোবর (বুধবার), জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সহ ৫দফা দাবীতে নোয়াখালীতে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের মনোনীত সংসদ সদস্য ইসহাক খন্দকার।

 

 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় দলটির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী টাউন হল মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি রাজনৈতিক দলের এজেন্ডা। সরকার তারই পথে হাটছে। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।

 

 

সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তারা বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয় গোটা জাতির মঙ্গল হবে। ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে।

 

 

৫দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

 

এসময় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, জেলা প্রচার সেক্রেটারি ডাঃ বোরহান উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জেলা কর্মপরিষদ পরিষদের সদস্য এডভোকেট তাজুল ইসলাম, নোয়াখালী শহর জামাতের আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন, কবিরহাট উপজেলা আমির ফখরুল ইসলাম মিলন সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই