1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চরজব্বর থানাধীন সুব্রত চন্দ্র দাস হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন পশ্চিম চরজুবলী এলাকায় সংঘটিত সুব্রত চন্দ্র দাস হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার মূল আসামীকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।

 

 

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে চরজব্বর থানাধীন ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী এলাকায় জনৈক রাজ্জাক সওদাগরের ধানী জমির উত্তর পার্শ্বে পাকা রাস্তায় সুব্রত চন্দ্র দাস (৪৭), পিতা-চিরু রঞ্জন দাস, মাতা-প্রীতি রানী দাস এর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় চরজব্বর থানায় মামলা করা হয়েছে। যার নং- ০২, তারিখ-১৩ অক্টোবর ২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

 

 

 

মামলা রুজুর পর নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায়, মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নোয়াখালী এঁর প্রত্যক্ষ নেতৃত্বে চরজব্বর থানা পুলিশের একাধিক টিম দ্রুত অভিযান শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল আসামী হিসেবে নূর মোহাম্মদ (৫৭), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-রূপোষা বেগম, সাং- মধ্যম বাগ্যা, ৪নং ওয়ার্ড, ৫নং চরজুবলী ইউনিয়ন, থানা- চরজব্বর, জেলা-নোয়াখালী-কে শনাক্ত করা হয়।

 

 

 

পরবর্তীতে পুলিশের আভিযানিক দল গত ১৬ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পূর্ব শুল্ল্যুকিয়া এলাকার জনৈক জসিম ড্রাইভারের ঘর হতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 

 

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নূর মোহাম্মদ স্বীকার করেন যে, ১৩ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে নিজের মোটরসাইকেল যোগে ভাগিনা ফয়সাল (১০) কে সঙ্গে নিয়ে গাছ কাটার শ্রমিকদের খাবার পৌঁছাতে যাওয়ার পথে ভিকটিম সুব্রত চন্দ্র দাস (৪৭) চর আমান উল্ল্যাহ তাহার স্ত্রী রিক্তা দাসকে আনার জন্য ভূইয়ার হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনে থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করার কারণে মোটরসাইকেল সহ সড়কে পড়ে যায়। এরপর দুর্ঘটনাস্থলে পড়ে থাকা ভিকটিম সুব্রত চন্দ্র দাসের উপর দিয়ে বিপরীত দিক থেকে আসা উক্ত নূর মোহাম্মদের মোটরসাইকেলটি চলে যায়। নূর মোহাম্মদের মোটরসাইকেলের বাম্পার ও স্ট্যান্ডে আঘাতপ্রাপ্ত হয়ে ভিকটিমের গলায় কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। উল্লেখ্য যে উক্ত ঘটনায় আরো তিনজন প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে একই রকম ঘটনার বিবরণ দিয়েছেন।

 

 

 

গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিবেন বলে পুলিশকে জানিয়েছেন।  মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

 

উল্লেখ্য যে বিভিন্ন সংবাদ মাধ্যম  এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়াই ভিকটিম সুব্রত চন্দ্র দাস (৪৭), এর মৃত্যুর ঘটনাটিকে “প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে কুপিয়ে  হত্যা”  হিসেবে প্রচার করা হয়, যা তদন্তের স্বার্থে বিভ্রান্তিকর ও অনভিপ্রেত। মিডিয়ায় প্রকাশিত যেকোন ধরনের অপতথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে এবং যার দরুন জনমণে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই