
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী চাটখিলে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মতবিনিময় করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম কাউসার।
চাটখিল স্কাইভিউ হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বেচ্ছাসেবীরা উপজেলা বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন মানবিক শাকিল খ্যাত গোলাম মাওলা শাকিল, তাসফিয়া রজব, নাজিম উদ্দিন, আহসান হাবীব, মোহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সোনাইমুড়ি থানা সেক্রেটারি কামরুল ইসলাম জিটু, সাংবাদিক রাসেল সহ প্রমুখ।
সভায় জহিরুল ইসলাম কাউসার বলেন মুসলিম সম্প্রদায়ের দেশ সৌদি আরব থেকে হিলফুলফুজুল প্রচলিত হয়েছিল -হিলফুল ফুজুল ছিল ইসলাম পূর্ব যুগে (৫৯০ খ্রিস্টাব্দে) মক্কায় গঠিত একটি শান্তি ও কল্যাণমূলক জোট বা সংঘ। আরবিতে ‘হিলফ’ শব্দের অর্থ হলো শপথ এবং ‘ফুজুল’ মানে কল্যাণ বা পুণ্য। তাই এর অর্থ দাঁড়ায় “কল্যাণের শপথ”। মূলত, সে সময়ের মক্কার অরাজকতা ও গোত্রীয় সংঘাতের প্রেক্ষাপটে অসহায় ও নির্যাতিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি গঠিত হয়েছিল।
তিনি বলেন চাটখিল উপজেলায় ৭১টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আজ থেকে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন উপজেলায় যুক্ত হল, অতীতের ন্যায় সোনাইমুড়ী উপজেলা থেকে চাটখিল উপজেলায় বেশি কাজ করেছে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
স্বেচ্ছাসেবীদের তিনি বলেন আমি আপনাদের কথা শুনতে এসেছি আপনাদের যা প্রয়োজন এবং আপনাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরুন।
তিনি আরো বলেন আমার বাবার বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে, আর আমার মায়ের বাড়ি হচ্ছে চাটখিল,
আমার মায়ের স্মৃতির চরণে এই চাটখিলের জন্য আমাদের ফাউন্ডেশনের অনেক আন্তরিকতা রয়েছে, আমাদের ফাউন্ডেশন রাষ্ট্র এবং সমাজের জন্য কিছু করতে চায় সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।
Leave a Reply