1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নিজ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন জাকসু জিএস মাজহারুল, শিক্ষার্থীদের শোনালেন সফলতার গল্প

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ Time View

 

 

নোয়াখালী জার্নালিস্ট ক্লাবঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয় নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

 

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় জিএস মাজহারুলের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণ শেষে মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি নিজের সংগ্রামী পথচলার গল্প শোনান এবং শিক্ষার্থীদের স্বপ্ন অনুসরণের পরামর্শ দেন।

 

 

বক্তব্যে মাজহারুল বলেন, সাফল্য একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, সততা ও ইতিবাচক চিন্তাই একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শিক্ষাজীবনে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে। ভালো কাজে উৎসাহিত হতে হবে। মন্দ কাজে ‘না’ বলা শিখতে হবে। আমার স্বপ্ন ছিল এবং আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি। এর জন্য কঠোর সাধনা ও অধ্যাবসায় করতে হয়েছে। অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু আমি হাল ছাড়িনি।

 

 

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই বিভিন্ন অনৈতিক কাজের জন্য উৎসাহিত করবেন। তাদের মুখের উপর ‘না’ বলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশ সমান। এবং শুধু সেই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য ছুটে চলতে হবে অনবরত।

 

 

গ্যাং কালচার থেকে দূরে থাকা উপদেশ দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র অবস্থায় অনেকেই না বুঝে বিভিন্ন গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। কোনভাবেই কোন গ্যাং কালচারে জড়ানো যাবে না। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

 

 

নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন তাঁর দেয়া বক্তব্যে বলেন, যেদিন জাকসুর নির্বাচনে আমাদের সাবেক শিক্ষার্থী মাজহারুল জয়লাভ করেছে সেদিন গর্ভে আমাদের বুক ভরে উঠেছে। আমরা চাই আমাদের মাজহারুলের মত আগামী দিনেও যাতে নোয়াখালী জেলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের নেতৃত্ব দেয়। আমাদের ছাত্র মাজহারুল আজকের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার এই অর্জন বিদ্যালয়ের গৌরব বাড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই