1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে কৃষক দলের সভাপতি শামসুর দোহা, সম্পাদক আহসান হাবিব নির্বাচিত

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ Time View

 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আহবায়ক শামসুল আলমের সভাপতিত্বে এবং কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও ইয়াছিন আরাফাত এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফ, চাটখিল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রেজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন পাটোয়ারী।

 

 

আরো বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু, সাবেক ইউপি সদস্য সহিদ উল্যাহ, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আনিস আহমেদ, হাজী সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাহার উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল হান্নান, জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ ভূঁইয়া, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনির হোসেন শুভ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, মীর হোসেন প্রমূখ।

 

 

এসময় আট সদস্য বিশিষ্ট মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আংশিক কমিটির ঘোষণা করা। সভাপতি শামসুর দোহা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া, সহ-সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই