1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মাদকসহ ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী লিপি বেগম গ্রেপ্তার, উঠছে নানা অভিযোগ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক 

যশোরের বাঘারপাড়ায় পল্টন ট্র্যাজিডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৪২ Time View

 

 

মোঃ ওবাইদুল হক, যশোর সদর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে শহীদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। অনতিবিলম্বে ওই দিনের খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, ও যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই