1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বিরোধীয় জমিতে প্রায় শতাধিক গাছ কেটে নেওয়ায় থানায় লিখিত অভিযোগ 

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

 

 

সাকিব আহসান, পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের নাকাটি ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত জমিতে বালু মহাল তৈরি করে বালু-বিক্রয়-ব্যবসার দুরভিসন্ধি নিয়ে অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক মো. মতিউর রহমান (৫০) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

 

অভিযোগে বলা হয়, কষা মৌজার আরএস খতিয়ান নং ৮০,জেএল নং ৪৩, দাগ নং ৭৪১ এর ১৭.১০ শতক জমি তার পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে মালিকানাসূত্রে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আসলাম আলী (৫০), সাইদুর রহমান (৪২), রাজিউল করিম (৪৭), শাহাদত হোসেন (৪১), হাবিবুর রহমান (৪০)সহ কয়েকজন ব্যক্তি ওই জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি চালিয়ে আসছিলেন।

 

 

গত ২৬ অক্টোবর রাতের আঁধারে উল্লিখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ একদল লোক নিয়ে ওই জমিতে প্রবেশ করে প্রায় ৪০টির বেশি ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী মতিউর রহমান। স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

ভুক্তভোগী মতিউর রহমান বলেন, “আমি শান্তিপূর্ণভাবে আমার পৈতৃক জমি ভোগদখল করছিলাম। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে জমি দখলের উদ্দেশ্যে আমার আর্থিক ক্ষতি ও ভয়ভীতি সৃষ্টি করেছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

 

আইনি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কর্মকাণ্ড কেবল সম্পত্তি বিরোধ নয়, বরং ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। বাংলাদেশ দণ্ডবিধির ধারা 441 ও 447 অনুযায়ী অনুমতি ছাড়া কারও জমিতে প্রবেশ করা “অপরাধমূলক অনুপ্রবেশ” (Criminal Trespass)। আবার ধারা 427 অনুসারে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ধ্বংস করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

 

এছাড়া, বন আইন, ১৯২৭–এর ধারা ২৬(১) অনুযায়ী, অনুমতি ছাড়া কারও মালিকানাধীন বা সরকারি ভূমিতে গাছ কাটা শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে, যদি প্রমাণিত হয় অভিযুক্তরা অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে প্রবেশ করেছে, তাহলে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ধারা ৬(২)(ক) অনুযায়ী এটি “ভয়ভীতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সংঘটিত সহিংস কাজ”—অর্থাৎ সন্ত্রাসী তৎপরতা হিসেবে গণ্য হতে পারে।

 

 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

স্থানীয় সচেতন মহল বলছে, জমি দখলের উদ্দেশ্যে এমনভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সময়মতো কঠোর আইন প্রয়োগ না হলে এসব অপরাধ গ্রামীণ নিরাপত্তা ও পরিবেশের জন্য ভয়াবহ বার্তা বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই