1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে জাল টাকা চক্রের সদস্য শটগানের কার্তুজসহ গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২০৫ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে জাল টাকার চক্রের সক্রিয় সদস্য মোঃ আজহার উদ্দিন (জলাল) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে প্রায় ২টার দিকে আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

 

গ্রেপ্তারকৃত জলাল মৃত জয়নাল আবেদীনের পুত্র এবং চম্পকনগর, ডাকঘর হালিমা নগর, থানা আদর্শ সদর, জেলা কুমিল্লার স্থায়ী বাসিন্দা।

 

 

অভিযান চলাকালীন তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

 

 

আদর্শ সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে—আটককৃত জলাল অস্ত্র ও গোলাবারুদের সরবরাহকারীদের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, তবে কার্তুজের উপস্থিতি অস্ত্র-সংযোগের সম্ভাবনাকে আরও জোরদার করেছে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এদিকে, এলাকাবাসী এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, আর্মি ক্যাম্পের এ ধরনের তৎপরতা এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই