1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব

দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন ফাইমা খাতুন, বাগাতিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণ সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

 

 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে ভিডব্লিউবি (VWB) কার্ডের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের মোট ৩০০ জন উপকারভোগীর হাতে প্রতি জনকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন,
মাননীয় সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, তা যেন সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ হয় সে বিষয়ে আমরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ সর্বদা বদ্ধপরিকর। কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, তা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করছি।

 

 

তিনি আরও বলেন, সরকারের এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করছে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে একটি জনবান্ধব ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

 

 

মানবিক উদ্যোগ ও সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তার এই প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই